ভুয়া গোয়েন্দা তথ্য ভুয়া খবরের চেয়ে অনেক ভয়ংকর: আরাগচি

ভুয়া গোয়েন্দা তথ্য ভুয়া খবরের চেয়ে অনেক ভয়ংকর: আরাগচি
ছবি: প্রেস টিভি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, গোয়েন্দা তথ্যের ঘাটতির কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ভুল হিসাব করে আসছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ক্ষেত্রেও একই ধরনের গোয়েন্দা ব্যর্থতা কাজ করেছে বলে মন্তব্য করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ ছিল ‘আরো বড় ধরনের ভুল হিসাব’।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ভুয়া খবরের চেয়েও ভয়ংকর হলো ভুয়া গোয়েন্দা তথ্য।’

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন