গাজায় ইসরাইলের চার গুপ্তচরের মৃত্যুদণ্ড

গাজায় ইসরাইলের চার গুপ্তচরের মৃত্যুদণ্ড

উত্তর গাজায় ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি করা চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে জানিয়েছে হামাস।

হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে জানায়, “ইসরাইলের পক্ষে কাজ করা এবং এক হামাস সদস্যকে অপহরণের চেষ্টা করা চারজন গুপ্তচরকে গাজায় নির্মূল করা হয়েছে।”

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, অভিযুক্তদের কাছ থেকে অস্ত্র জব্দ করা হয়েছে। তবে তাদের পরিচয় সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।

ঘটনা সম্পর্কে ইসরাইলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

অক্টোবর ২০২৩ থেকে চলমান যুদ্ধের মধ্যে গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এ সময়ে কয়েক হাজার মানুষ নিহত এবং বহু মানুষ আহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন