ইসরাইলের নির্বাচনি ফলাফলে ইরানের ‘কিছুই যায় আসে না’

ইসরাইলের নির্বাচনি ফলাফলে ইরানের ‘কিছুই যায় আসে না’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইসরাইলি নির্বাচনের ফলাফলে ইরানের ওপর কোনো প্রভাব পড়বে না। মঙ্গলবার ইসরাইলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বাঘাই বলেন, ‘আমাদের অঞ্চলে যারা কেবল সহিংসতা ও হত্যাকাণ্ডই বয়ে এনেছে, সেই শাসনব্যবস্থার হাল কে ধরল, তাতে আমাদের কিছু যায় আসে না।’

বিজ্ঞাপন

মঙ্গলবারের নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহুকে বেশ কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে। জনমত জরিপে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের ইয়াশার পার্টি নেতানিয়াহুর লিকুদ পার্টির চেয়ে এগিয়ে রয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন