হরমুজ ইরানের কাছে ‘পারমাণবিক অস্ত্রের’ সমান: মেদভেদেভ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

হরমুজ ইরানের কাছে ‘পারমাণবিক অস্ত্রের’ সমান: মেদভেদেভ

রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইরানের কাছে এমন একটি ‘ব্যাকআপ অস্ত্র’ আছে, যা বাব আল-মান্দেব প্রণালিতেও কাজে লাগতে পারে। তার মতে, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ পারমাণবিক অস্ত্রের মতোই এক শক্তিশালী হাতিয়ার।

বাব আল-মন্দেব হলো একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যা ইয়েমেন, জিবুতি ও ইরিত্রিয়ার মাঝখানে অবস্থিত। এটি আরব সাগর থেকে লোহিত সাগর হয়ে সুয়েজখাল পর্যন্ত যাওয়ার প্রধান পথের সঙ্গে যুক্ত।

বিজ্ঞাপন

তিনি সতর্ক করে বলেন, যদি এই অঞ্চলে আবারও বড় ধরনের সংঘাত শুরু হয়, তাহলে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলো দিয়ে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হতে পারে। তবে তিনি আশা প্রকাশ করেন যে পরিস্থিতি এত দূর পর্যন্ত গড়াবে না। তবে মধ্যপ্রাচ্যে যারা যুদ্ধ ও সংঘাত উসকে দিতে চাইছে, তাদের সবারই বিষয়টি মাথায় রাখা উচিত।

এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বাব আল-মন্দেব বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল।

সম্প্রতি ইরানের ওপর চালানো মার্কিন হামলার তীব্র সমালোচনা করেন মেদভেদেভ। কোনো রকম উসকানি ছাড়াই এ হামলা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যখন দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল, তখন যুক্তরাষ্ট্রের জন্য ইরান কোনো ধরনের হুমকি তৈরি করছিল না। তিনি আরো বলেন, এ হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...