বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ

ভারতের সংসদে কালো পোশাকে বিরোধী জোটের প্রতিবাদ

ভারতের সংসদে কালো পোশাকে বিরোধী জোটের প্রতিবাদ
ছবি: সংগৃহীত

বিক্ষোভকারীদের ওপর সরকারের দমন-পীড়নের ঘটনায় কালো পোশাক পরে ভারতের সংসদ চত্বরে প্রতিবাদ জানিয়েছে বিরোধী জোট। এর আগে শিক্ষার্থীদের বিক্ষোভে একাত্মতা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ করেন তারা।

বুধবার সংসদে কংগ্রেস সাংসদরা কালো পোশাক পরে হাজির হন এবং সংসদের গেটের বাইরে বিক্ষোভ দেখান।

বিজ্ঞাপন

কংগ্রেস সাংসদদের সঙ্গে এই বিক্ষোভে যোগ দেন বিরোধী জোটের আরো কয়েকটি দলের সংসদ সদস্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান তারা।

সমাজবাদী পার্টির সংসদ সদস্যরা সরকারের বিরুদ্ধে বিরোধীদের এই প্রতিবাদে অংশ নিতে কালো স্কার্ফ পরে আসেন। এর আগে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে কংগ্রেসের বিক্ষোভে যোগ দিয়েছিলেন এবং কংগ্রেস নেতাদের সঙ্গে তাকেও আটক করা হয়েছিল।

বিরোধীদের দাবি, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং সোমবার রাজধানীতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের বলপ্রয়োগের ঘটনা নিয় সংসদে আলোচনা করতে হবে।

বিরোধী নেতারা সংসদের গেটের সামনে জড়ো হয়ে সরকারের বিরুদ্ধে এবং ছাত্রদের ওপর পুলিশের পদক্ষেপের প্রতিবাদে স্লোগান দেন।

কংগ্রেস সংসদ সদস্য পবন খেরা সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘প্রথমে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে, তারপর আলোচনা হবে। এত ছাত্রের ওপর লাঠিচার্জের পর এখন কী আলোচনা হবে? ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করা উচিত।’

সূত্র: এনডিটিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন