ইরানের ওপর হামলা বাতিলের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইতিবাচক মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধরনের উত্থান দেখা গেছে।
গত বৃহস্পতিবার দেরিতে হলেও ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলো ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।
ট্রাম্প আবারো জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। তার এই বক্তব্যের পরই পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়ে।
এদিন নিউইয়র্কের শেয়ারবাজারে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক বেড়েছে ১ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে, প্রযুক্তি খাতের প্রধান সূচক নাসডাক কম্পোজিট বেড়েছে ২ দশমিক ৫৪ শতাংশ।
পুঁজিবাজারের এই পরিস্থিতি নিয়ে নিউ জার্সির চেরি লেন ইনভেস্টমেন্টসের পার্টনার রিক মেকলার বলেন, ‘প্রশাসনের মতে, এটি আরো একটি দিন যখন যুদ্ধ শেষ হতে চলেছে। আর এই বিষয়টিই বাজারকে ওপরের দিকে টেনে নিয়েছে।’
তবে এই পরিস্থিতি নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করে মেকলার প্রশ্ন তোলেন, ‘এটি কি আরো একটি ভুল ইঙ্গিত, না-কি আসলেই সবকিছু শেষ হতে চলেছে?’
তিনি আরো বলেন, ‘বর্তমানে বাজারের ওপর সবচেয়ে বড় চাপ হচ্ছে এই যুদ্ধ এবং মূল্যস্ফীতির ওপর বিশেষ করে জ্বালানি খাতের ওপর এর প্রভাব। ফলে এটি যদি সত্যিই শেষ হয়, তবে তা বাজারের জন্য স্পষ্টতই একটি বড় ইতিবাচক দিক।’
সূত্র: আল-জাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


