আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের ১০ হাজার বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরালের হামলা

আমার দেশ অনলাইন

ইরানের ১০ হাজার বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরালের হামলা

১১ দিন আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের প্রায় ১০ হাজার বেসামরিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী। এসব হামলায় এক হাজার ৩০০ জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান।

ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার দৃশ্য সংবলিত একটি ভিডিওর ভৌগোলিক অবস্থান শনাক্ত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

বিজ্ঞাপন

স্থানীয় সময় আজ বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ওই ভিডিওতে বেশ কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেইসঙ্গে আগুনের ঝলকানি দেখা যায়।

এছাড়া ইরানের রাজধানী তেহরানের একটি আবাসিক এলাকায় বুধবার ভোরে নতুন করে বিমান হামলার ঘটনা ঘটেছে। হামলার পর সেখানে উদ্ধারকাজ শুরু করেছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি।

সূত্র: আল জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন