খাবারের অভাবে গাজায় দৈনিক ২৮ শিশুর মৃত্যু: ইউনিসেফ

খাবারের অভাবে গাজায় দৈনিক ২৮ শিশুর মৃত্যু: ইউনিসেফ

গাজায় মানবিক সহায়তার ওপর ইসরাইলি অবরোধের কারণে প্রতিদিন অন্তত ২৮ জন শিশু মারা যাচ্ছে। সোমবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইউনিসেফ জানিয়েছে, গাজায় শিশুরা বোমাহামলা, অপুষ্টি, অনাহার এবং পর্যাপ্ত সহায়তার অভাবে মারা যাচ্ছে। সেখানে প্রতিদিন ২৮ জন শিশুর মৃত্যু হচ্ছে। যা একটি শ্রেণিকক্ষে উপস্থিত শিক্ষার্থীদের সমান।

বিজ্ঞাপন

সংস্থাটি বলছে, গাজায় শিশুদের জন্য দ্রুত খাদ্য, নিরাপদ পানি, ওষুধ এবং সুরক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ দরকার। এরথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো সেখানে যুদ্ধবিরতি ঘোষণা করা।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ভয়াবহ হামলা ও দখল চালিয়ে যাচ্ছে ইসরাইল। হামলায় এ পর্যন্ত ৬১ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যার মধ্যে অর্ধেকই নারী ও শিশু। ইসরাইলি সেনাবাহিনীর অব্যাহত হামলা গাজাকে দুর্ভিক্ষ ও ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে।

এদিকে, গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখলের নির্দেশ দিতে প্রস্তুত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও ইসরাইলি সেনাবাহিনীর ভেতর থেকে এ নিয়ে আপত্তি রয়েছে। এই সিদ্ধান্তের ফলে ইসরাইলি সেনাবাহিনী উপত্যকাজুড়ে তাদের অভিযান আরো সম্প্রসারণ করবে। মঙ্গলবার টাইমস অব ইসরাইলসহ ইসরাইলের বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়।

গাজা উপত্যকার প্রায় ৭৫ শতাংশ এখন আইডিএফের নিয়ন্ত্রণে। নতুন পরিকল্পনার অধীনে, সেনাবাহিনী অবশিষ্ট অঞ্চলও দখল করবে বলে ধারনা করা হচ্ছে।এরফলে পুরো উপত্যকা ইসরাইলি নিয়ন্ত্রণে আসবে।

অন্যদিকে গাজা যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরাইলের সাবেক ছয় শতাধিক নিরাপত্তা প্রধান। রোববার ট্রাম্পের কাছে পাঠানো এক চিঠিতে এই আবেদন জানানো হয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন