হরমুজ ইস্যুতে তুরস্ক-সৌদির সঙ্গে আরাগচির ফোনালাপ

হরমুজ ইস্যুতে তুরস্ক-সৌদির সঙ্গে আরাগচির ফোনালাপ
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

বিজ্ঞাপন

শনিবার সন্ধ্যায় পৃথক ফোনালাপে তিনি আঞ্চলিক পরিস্থিতি ও স্থিতিশীলতা ফেরাতে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়েও আলোচনা করেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

আইআরআইবির প্রতিবেদনে বলা হয়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনে কথা বলেন আরাগচি।

ফোনালাপে দ্বিপক্ষীয় বিষয়, আঞ্চলিক পরিস্থিতি এবং অঞ্চলটিতে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

এ সময় হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী কর্মকাণ্ডের’ কারণে তৈরি হওয়া নিরাপত্তাহীনতা নিয়েও কথা বলেন আরাগচি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটির ভাষ্য, এই নিরাপত্তাহীনতা দূর করে অঞ্চলটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

এর আগে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু তুরস্ক ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের খবর প্রকাশ করেছিল। পরে ওই আলোচনার বিষয়ে বিস্তারিত জানায় আইআরআইবি।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন