আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১৬

আমার দেশ অনলাইন

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১৬

লেবাননের নাবি চিত শহরে ইসরাইলি বিমান হামলায় ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩৫ জন। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। সংঘাত শুরু হওয়ার পর থেকে লেবাননে নিহত হয়েছে দুই শতাধিক মানুষ।

গত সপ্তাহে ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ থেকে ব্যাপকভাবে জোরপূর্বক বাস্তুচ্যুতির নির্দেশ দেয়। ফলে এই অঞ্চলগুলো থেকে বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক পালিয়ে গেছে।

বিজ্ঞাপন

সংঘাত শুরু হওয়ার পর থেকে লেবাননে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে আনুমানিক ৯৫ হাজার মানুষ ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন