আগাম অবসরে যাওয়ার ঘোষণা মার্কিন বিমানবাহিনী প্রধানের

আগাম অবসরে যাওয়ার ঘোষণা মার্কিন বিমানবাহিনী প্রধানের

আকস্মিকভাবে অবসরে যাওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করলেন মার্কিন বিমানবাহিনীর প্রধান জেনারেল ডেভিড আলভিন। আগামী কয়েক মাসের মধ্যে অবসরে যাবেন তিনি। তবে এ পরিকল্পনার সুনির্দিষ্ট কোন কারণ উল্লেখ করেননি জেনারেল আলভিন। খবর পলিটিকোর।

এক বিবৃতিতে জেনারেল আলভিন জানান, নভেম্বরে অবসর নেওয়ার পরিকল্পনা থাকলেও, অন্য কেউ তার স্থলাভিষিক্ত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি।

বিজ্ঞাপন

বিবৃতিতে বিমানবাহিনীর ২৩তম প্রধান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা জানান তিনি।

সোমবার জেনারেল ডেভিড আলভিনের অবসরে যাওয়ার এ ঘোষণা অনেকটাই অপ্রত্যাশিত। সাধারণত চার বছরের জন্য বিমানবাহিনীর প্রধান নিযুক্ত হন। কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে অবসর নিলে তার দায়িত্ব পালনের সময় দাঁড়াবে দুই বছর।

বিমান বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা জেনারেল আলভিনের এ ঘোষণায় বিস্ময় প্রকাশ করে বলেন, এতো তাড়াতাড়ি তার পদত্যাগের কোনো গুঞ্জন ছিলো না।

এরআগে জানুয়ারিতে ট্রাম্প কোস্ট গার্ড কমান্ড্যান্ট অ্যাডমিরাল লিন্ডা ফাগানকে বরখাস্ত করার নির্দেশ দেন। ফেব্রুয়ারিতে তিনি জেনারেল সি.কিউ. ব্রাউনকে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করেন, সেইসঙ্গে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঞ্চেটিকে বরখাস্ত করেন। এছাড়া এপ্রিলে সাইবার কমান্ডের প্রধান জেনারেল টিমোথি হাগকে বরখাস্ত করেন ট্রাম্প।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন