পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কিম, পাশে থাকার প্রতিশ্রুতি

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কিম, পাশে থাকার প্রতিশ্রুতি
ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। শুভেচ্ছাবার্তায় রাশিয়ার প্রতি অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দেন তিনি।

কিম বলেন, দুই দেশের ‘ব্যাপক কৌশলগত অংশীদারত্বের’ আওতায় যৌথ সহযোগিতা আরো সম্প্রসারিত করবে পিয়ংইয়ং। তিনি আরো বলেন, রাশিয়ার সার্বভৌমত্ব, নিরাপত্তা স্বার্থ ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ‘ন্যায়সংগত যুদ্ধ’ বিজয়ের মধ্য দিয়ে শেষ হবে বলে তিনি বিশ্বাস করেন।

বিজ্ঞাপন

তবে কিমের বার্তায় রাশিয়ার ইউক্রেন যুদ্ধের কথা সরাসরি উল্লেখ করা হয়নি।

ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, ২০২৪ সাল থেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে উত্তর কোরিয়া আনুমানিক ১৪ হাজার থেকে ১৫ হাজার সেনা পাঠিয়েছে।

২০২৪ সালের জুনে পুতিন ও কিমের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর থেকে উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে।

এদিকে, তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি ও সামরিক সহায়তার সমালোচনা করে ওয়াশিংটনের বিরুদ্ধে তাইওয়ান প্রণালিতে উত্তেজনা উসকে দেওয়ার অভিযোগ তুলেছে উত্তর কোরিয়া।

সূত্র: রয়টার্স

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন