ইরানের পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন মধ্যপ্রাচ্য জুড়ে আরো বড় লক্ষ্য অর্জনের দিকে নজর দিয়েছেন। শুক্রবার আল জাজিরার নূর ওদেহ তার এক প্রতিবেদনে একথা বলেন।
তার মতে, কেবল গাজা থেকে ইসরাইলি বন্দীদের মুক্তি দেওয়া বা শুধু হামাসকে ধ্বংস করা নয় বরং তার লক্ষ্য আরো অনেক বড় কিছু। এমন কিছু যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় করা হবে। নেতানিয়াহু আশা করেন যে এটা ইসরাইলে ডানপন্থী মহলগুলোর মধ্যে তার অবস্থানকে আরও শক্তিশালী করবে।
এই অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরো স্বাভাবিক করতে চুক্তির বিষয়ে আলোচনা হচ্ছে। এমন চুক্তির বিষয়ে ভাবা হচ্ছে, যেখানে গাজায় যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টা আর মূল বিষয় থাকবে না। তারচেয়ে বরং চুক্তির সাধারণ একটি বিষয় হবে।
এরইমধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে রক্ষা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নেতানিয়াহু’র দুর্নীতির বিচার বন্ধ করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন। আগামী সোমবার নেতানিয়াহু’র বিরুদ্ধে দুর্নীতি মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাম্প বলেন, শুনানির কথা শুনে তিনি মর্মাহত।
বুধবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি আরো বলেন, ‘নেতানিয়াহু’র বিচার অবিলম্বে বাতিল হওয়া উচিৎ। একজন মহান বীরকে ক্ষমা উচিৎ, যিনি দেশের জন্য অনেক কিছু করেছেন।’
ট্রাম্প নেতানিয়াহুর বিচারকে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলা’ বলে অভিহিত করেছেন। তার মতে, এই মামলা ‘ন্যায়বিচারের প্রতি প্রহসন।’
তিনি আরো বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে ইসরাইলকে রক্ষা করেছিল যুক্তরাষ্ট্র, এখন নেতানিয়াহুকেও রক্ষা করা হবে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



