ইয়েমেনে হুতিদের হামলায় ৫৮ সেনা নিহত

ইয়েমেনে হুতিদের হামলায় ৫৮ সেনা নিহত
ছবি: সংগৃহীত।

ইয়েমেনে ইরাস সমর্থিত হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশটির ৫৮ সরকারি সেনা নিহত এবং বহু সদস্য আহত হয়েছেন। সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, গত চার বছরের মধ্যে দেশটিতে এটিই এক দিনে সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা।

বিজ্ঞাপন

ইয়েমেনের সামরিক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার মারিব প্রদেশের আল-রুওয়াইক, এবং সৌদি সীমান্তবর্তী হাদ্রামাউতের আল-আব্র ও আল-ওয়াদিয়া এলাকার সামরিক ক্যাম্পে এই হামলা চালানো হয়। মারিবের একটি ক্যাম্পে সকালে সেনা সমাবেশ চলাকালে ক্ষেপণাস্ত্র হামলায় একসংগে অন্তত ৪৫ জন প্রাণ হারান।

হুথিরা বলেছে, ‘সৌদি-সমর্থিত সামরিক শক্তি বৃদ্ধির’ প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। বৃহত্তর যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পাশাপাশি ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাত আরও তীব্র হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, দলটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সরকারি সামরিক অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং আক্রান্ত এলাকাগুলোর মধ্যে আল-রুওয়াইক, আল-থানিয়াহ ও আল-আবরের নাম উল্লেখ করেছেন।

সারি বলেন, ‘আমরা যেকোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির মোকাবিলা করতে প্রস্তুত।’

এদিকে, এই সংঘাত সীমান্ত ছাড়িয়ে সৌদি আরবিতেও পৌঁছেছে। সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, দেশের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় হুথিদের হামলায় অন্তত ১১ জন বেসামরিক নাগরিক আহত হয় ফেলে দিল।

উদ্ভুত পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

সূত্র: টাইমস অব ইসরাইল

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন