তুর্কি সেলেবি এভিয়েশনের লাইসেন্স বাতিল করলো ভারত

তুর্কি সেলেবি এভিয়েশনের লাইসেন্স বাতিল করলো ভারত

তুরস্কভিত্তিক গ্রাউন্ড হ্যান্ডলিং সংস্থা সেলেবি এভিয়েশনের লাইসেন্স বাতিল করেছে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা (বিসিএএস)। বৃহপতিবার দেশটির গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদবে বলা হয়েছে, ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে’ সংস্থাটির অনুমোদন তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের কথা জানায় বিসিএএস।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস বর্তমানে মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কোচিন, কন্নড়, চেন্নাই, গোয়ার মোপা বিমানবন্দরসহ দেশের ৯টি প্রধান বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়ে আসছে। এ ছাড়া তারা বিশাখাপট্টনম বিমানবন্দরেও কার্যক্রম শুরু করার প্রক্রিয়ায় ছিল।

তবে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ‘সেলেবির ভারতীয় কার্যক্রম সম্পূর্ণভাবে ভারতীয় নাগরিকদের দ্বারা পরিচালিত। এটি কোনোভাবেই তুর্কি প্রতিষ্ঠান নয়। সংস্থাটি স্বচ্ছতা, নিরপেক্ষতা ও করপোরেট গভর্ন্যান্সের আন্তর্জাতিক মান মেনে চলে এবং কোনো বিদেশি সরকারের সঙ্গে এর কোনো রাজনৈতিক সম্পর্ক নেই।’

লাইসেন্স বাতিলকে কেন্দ্র করে বিতর্কও শুরু হয়েছে। সেলেবির দাবি, ভারতে তাদের সব কার্যক্রমই দেশটির নাগরিকদের দ্বারা পরিচালিত। কোম্পানিটি কোনোভাবে তুরস্ক সরকারের সঙ্গে জড়িত নয়। স্বচ্ছতা ও আন্তর্জাতিক করপোরেট নীতিমালার আলোকে প্রতিষ্ঠানটি পরিচালিত হয় বলে দাবি করেছে তারা।

এর আগে মহারাষ্ট্রের ক্ষমতাসীন দল শিবসেনার (একনাথ শিন্ডে পক্ষ) পক্ষ থেকে সংস্থাটির কার্যক্রম বাতিলের দাবি উঠে। দলটির বিধায়ক মুরজি প্যাটেল মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষকে দেওয়া এক চিঠিতে উল্লেখ করেন, তুরস্ক অতীতে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল, ফলে তুর্কি কোম্পানির উপস্থিতি ভারতের জন্য নিরাপত্তা হুমকি হয়ে উঠতে পারে।

জবাবে সেলেবির সিইও জানান, প্রতিষ্ঠানটির সঙ্গে কোনো বিদেশি সরকারের সংশ্লিষ্টতা নেই। পরিচালনায় কোনো তুর্কি নাগরিকও নেই। মুম্বাইয়ে তাদের হয়ে তিন হাজারের বেশি ভারতীয় কর্মী নিয়োজিত রয়েছেন এবং বিনিয়োগের পুরো প্রক্রিয়া ভারত সরকারের এফডিআই নীতিমালা মেনেই সম্পন্ন হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন