হরমুজ প্রণালিতে আটকা অন্তত ৬০০০ নাবিক

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালিতে আটকা অন্তত ৬০০০ নাবিক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অন্তত ৬,০০০ নাবিক আটকা পড়েছেন। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) প্রধান আর্সেনিও ডোমিঙ্গুয়েজ এই তথ্য নিশ্চিত করেছেন।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আইএমও প্রধান বলেন, ‘‘এই ধরনের বেপরোয়া হামলা নিরীহ নাবিকদের জীবনকে আবারও চরম ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। কোনো নাবিকেরই কেবল পেশাগত দায়িত্ব পালনের জন্য নিজের জীবন বাজি রাখা উচিত নয়।’’

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন যে, এই পরিসংখ্যানগুলোর পেছনে রয়েছেন সাধারণ নাবিক এবং অনেক ক্ষেত্রে তাদের পরিবার, যারা এই সংঘাতের মানবিক মূল্য চড়া দামে পরিশোধ করছেন।

চলমান সংঘাতের কারণে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক সমুদ্রবাণিজ্যে জড়িত হাজারো শ্রমিকের ওপর।

সূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...