আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের হামলা, ২৬ ড্রোন ভূপাতিত করার দাবি সৌদির

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের হামলা, ২৬ ড্রোন ভূপাতিত করার দাবি সৌদির

শনিবার রাতভর উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়েছে ইরান। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা তাদের ভূখণ্ডে ২৬টি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। বেশির ভাগই রাজধানী রিয়াদের কাছে এবং দেশের পূর্বাঞ্চলে।

সংযুক্ত আরব আমিরাত জানায়, তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করছে। শনিবার ড্রোন হামলায় দেশটির ফুজাইরা বন্দরে আগুন লেগে যায়।

বিজ্ঞাপন

এছাড়া বাহরাইন জানিয়েছে, সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে। বাসিন্দাদের নিকটতম আশ্রয়স্থলে যাওয়ার নির্দেশনা দিয়েছে বাহরাইন কর্তৃপক্ষ।

নিরাপত্তার উদ্বেগের কারণে জরুরি নয় এমন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের ওমান ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

কুয়েত জানিয়েছে, তাদের ন্যাশনাল গার্ড গত ২৪ ঘণ্টায় পাঁচটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে।

কাতার শনিবার গভীর রাতে সারা দিন ধরে প্রতিহত করা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার বিবরণ দিয়েছে। তবে রাতভর যেসব হামলা হয়েছে তার কোনো হামলার খবর দেয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন