আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঘানায় সেনা নিয়োগ অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ৬

আমার দেশ অনলাইন

ঘানায় সেনা নিয়োগ অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ৬

ঘানার রাজধানী আক্রায় সেনাবাহিনীর নিয়োগ কার্যক্রম চলাকালে ভিড়ের চাপে পদদলিত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছে। বুধবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।

ঘানার সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, “দুঃখজনক এই ঘটনায় ছয়জন সম্ভাব্য নিয়োগপ্রার্থী প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।” আক্রা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, সকাল প্রায় ৬টা ২০ মিনিটের দিকে এল-ওয়াক স্পোর্টস স্টেডিয়ামের ফটকে বিপুল সংখ্যক প্রার্থী নিরাপত্তা বিধি ভঙ্গ করে ভেতরে ঢোকার চেষ্টা করলে হুড়োহুড়ির সৃষ্টি হয় এবং ঘটনাটি ঘটে।

ঘানার সেনাবাহিনী সাধারণ সামরিক দায়িত্বের পাশাপাশি দেশটির পশ্চিমাঞ্চলে অবৈধ স্বর্ণখনি কার্যক্রম দমনেও কাজ করে থাকে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন