যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত
ছবি: মিডল ইস্ট মনিটর

যুদ্ধবিধ্বস্ত গাজায় আনন্দের বিরল এক মুহূর্তের সাক্ষী হলেন ফিলিস্তিনিরা। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ২৫০ ফিলিস্তিনি দম্পতি। শুক্রবার গাজা সিটিতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের গণবিয়ে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন
ছবি: আলজাজিরা
ছবি: আলজাজিরা

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পৃষ্ঠপোষকতায় পরিচালিত মানবিক সহায়তা উদ্যোগ ‘অপারেশন নাইটলি নাইট ৩’-এর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছবি: আলজাজিরা
ছবি: আলজাজিরা

‘থাওব আল ফারাহ’ বা ‘আনন্দের পোশাক’ স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে কনেরা ঐতিহ্যবাহী ফিলিস্তিনি নকশিকাঁথার আদলে সূচিকর্ম করা পোশাক (তাতরিজ) পরে অংশ নেন। তাদের হাতে ছিল ফুল। অন্যদিকে, বরদের পরনে ছিল আনুষ্ঠানিক স্যুট ও ঐতিহ্যবাহী কেফিয়াহ।

ছবি: আলজাজিরা
ছবি: আলজাজিরা

যুদ্ধ ও আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হওয়া দম্পতিদের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়।

ছবি: আলজাজিরা
ছবি: আলজাজিরা

ব্যাপক ধ্বংসযজ্ঞ ও অনিশ্চয়তার মধ্যে আয়োজিত এ গণবিয়ে সংগীত, আনন্দ-উৎসব ও পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে কিছুটা স্বস্তির সুযোগ পান গাজার বাসিন্দারা।

ছবি: আলজাজিরা
ছবি: আলজাজিরা

ধ্বংসস্তূপে পরিণত হওয়া জনপদে এমন আয়োজন নতুন করে আশার বার্তা দিয়েছে।

ছবি: মিডল ইস্ট মনিটর
ছবি: মিডল ইস্ট মনিটর

প্রতিকূলতার মধ্যেও জীবন, ভালোবাসা ও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় যে থেমে নেই, ২৫০ দম্পতির এ গণবিবাহ যেন তারই এক প্রতীক।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...