পাকিস্তানের পাঞ্জাবে বন্যা, সরিয়ে নেওয়া হলো ১৯ হাজার মানুষ

পাকিস্তানের পাঞ্জাবে বন্যা, সরিয়ে নেওয়া হলো ১৯ হাজার মানুষ

পাকিস্তানের পাঞ্জাবের সুতলেজ নদীর তীরবর্তী অঞ্চল থেকে অন্তত ১৯ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে হওয়ায় ভয়াবহ বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। খবর ডনের।

পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে বিভিন্ন জেলায় উদ্ধার অভিযান চালাচ্ছে। ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এ অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। গান্ধা সিং ওয়ালার অবস্থা খুবই খারাপ এবং পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সেখানে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

বিজ্ঞাপন

পাঞ্জাবের গন্ডা সিং ওয়ালা এলাকার বন্যা পরিস্থিতি সবচেয়ে সংকটজনক। এ পরিস্থিতি পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত অপরিবর্তিত থাকবে।

রেসকিউ ১১২২ এর মুখপাত্র ফারুক আহমেদ জানিয়েছেন, প্রদেশের একাধিক বন্যা কবলিত এলাকা থেকে ১৯ হাজারের বেশি মানুষেকে সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি বলেন, কাসুর, ওকারা, পাকপত্তন, বাহাওয়ালনগর এবং ভেহারি জেলায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তিনি বলেন, সিন্ধু, চেনাব, রবি, সুলতেজ এবং ঝিলাম নদীর সংলগ্ন এলাকা থেকে ১৯ হাজার ৯৪৭ জনকে সরিয়ে নেওয়ার কাজ শেষে হয়েছে।

পিডিএমএ সদর দপ্তরে এক জরুরি বৈঠকের পর প্রাদেশিক মন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চেয়ারম্যান খাজা সালমান রফিক বলেন, ‘সুলতেজ ও রাভি নদীর তলদেশে বসতি স্থাপনকারী জনগোষ্ঠীকে সরিয়ে নেওয়া আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। নাগরিকদের সুরক্ষার জন্য পূর্ণ শক্তি ব্যবহার করা হচ্ছে।

পাঞ্জাব জুড়ে নদীর পরিস্থিতির মিশ্র ধরণ দেখা যাচ্ছে। কারণ তারবেলা এবং কালাবাগে সিন্ধু নদের পানি বৃদ্ধি পাচ্ছে। চেনাব এবং রাভি নদীর পানিপ্রবাহ স্থিতিশীল রয়েছে। ডেরা গাজি খানের পাহাড়ি স্রোত স্বাভাবিক থাকলেও তার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন