সৌদি আরবে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

সৌদি আরবে  থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ইয়েমেনে হুথিদের সঙ্গে উত্তেজনার মধ্যে সৌদি আরবে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করেছে মার্কিন মিশন।

বিজ্ঞাপন

দেশটির বিভিন্ন এলাকায় সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির কথা উল্লেখ করে মঙ্গলবার এ সতর্কতা জারি করা হয়।

মার্কিন মিশন বলেছে, সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সতর্কতা দেওয়া হয়েছে। নাগরিকদের সবসময় সতর্ক থাকতে এবং সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের জাতীয় সতর্কবার্তা ও নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা গুরুত্বের সঙ্গে অনুসরণ করার জন্যও মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

হুথিদের সঙ্গে আঞ্চলিক উত্তেজনার মধ্যে সৌদি আরবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা নতুন করে সামনে এসেছে। এর আগে সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে।

তবে মার্কিন মিশনের সতর্কবার্তায় কোনো নির্দিষ্ট স্থান বা সময়ে হামলার আশঙ্কার কথা জানানো হয়নি। মূলত সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে নাগরিকদের সতর্ক করতেই এ বার্তা দেওয়া হয়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন