ইরান ট্রাম্পের হুমকিকে ভয় পায় না: উপরাষ্ট্রপতি

ইরান ট্রাম্পের হুমকিকে ভয় পায় না: উপরাষ্ট্রপতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ভয় পায় না বলে জানিয়েছেন ইরানের প্রথম উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প ইরানকে ‘আজ রাতেই ধ্বংস করে দেওয়ার’ হুমকি দেওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মোহাম্মদ রেজা আরেফ বলেন, হাজার বছরের ইতিহাসে ইরানের সভ্যতা শত্রুদের ‘ভ্রান্ত ধারণা’ বারবার অতিক্রম করেছে। তাই এ ধরনের হুমকিতে দেশটি ভীত নয়।

তিনি বলেন, 'ট্রাম্পের হুমকিতে ইরান ভীত হবে না। শত্রুর আগ্রাসনের জবাব আমরা দৃঢ় অবস্থান ও নিজেদের জাতীয় শক্তির ওপর নির্ভর করেই দেব।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন