ইসরাইলি হামলায় ইরানে নিহত ৫

ইসরাইলি হামলায় ইরানে নিহত ৫

ইসরাইলি হামলায় ইরানে ৫ জন নিহত হয়েছে। ইরানি মিডিয়ার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আইআরজিসি জানিয়েছে, শনিবার (২১ জুন) খোরামাবাদ শহরে ইসরাইলি হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) পাঁচ সদস্য নিহত হয়েছেন। শহরটিতে ব্যাপক হামলা চালিয়ে বহু স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী।

বিজ্ঞাপন

এর আগে শীর্ষ দুই কমান্ডারের নিহতের খবর আসে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ড্রোন ইউনিটের দ্বিতীয় কমান্ডারও নিহত হয়েছেন। প্রধান নিহতের পর তিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে ইসরাইলে ড্রোন হামলা অব্যাহত রেখেছিলেন। ইসরাইলের সেনাবাহিনী দাবি করেছে, আইআরজিসির মনুষ্যবিহীন বিমানবাহী যান (ইউএভি) ইউনিটের নতুন কমান্ডারকে হত্যা করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন