ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরাইল এবং ইরাক, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরাকের এরবিলের হারির বিমানঘাঁটি, কুয়েতে মার্কিন সেনাদের আবাসস্থল আলি আল সালেম এবং আরিফজান ঘাঁটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইসরাইল অ্যাম্বুলেন্স ও সাইরেনের ক্রমাগত শব্দ এবং মৃত্যু ও আহতের সংখ্যা বৃদ্ধি সম্পর্কে ইসরাইলি কর্তৃপক্ষের স্বীকারোক্তি তেলআবিবের শিল্প খাতে ক্ষেপণাস্ত্র আঘাতেরে প্রভাবকেই প্রমাণ করে।
হামলার লক্ষ্যবস্তু হওয়া ঘাঁটিগুলোর মধ্যে আবুধাবির আল-দাফরা এবং বাহরাইনের শেখ ইসা ঘাঁটির নাম উল্লেখ করেছেন আইআরজিসির নৌপ্রধান।
আলিরেজা আরো দাবি করেন, এই হামলায় প্যাট্রিয়ট রাডার সিস্টেম, যুদ্ধবিমান এবং যুদ্ধবিমানের জ্বালানি সংরক্ষণের ট্যাংক নিশানা করা হয়েছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইরান, বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার দাবি