জ্বালানির দাম কমানোর ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি জানান, প্রতি লিটার পেট্রোলের দাম ৭৪ রুপি এবং প্রতি লিটার ডিজেলের দাম ৬৭ রুপি কমানো হয়েছে।
শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতি লিটার পেট্রোলের দাম ৩৭৩ রুপি থেকে কমে ২৯৯ রুপি এবং ডিজেলের দাম ৩৭৮ রুপি থেকে কমে ৩১১ রুপি হবে।’
এর এক দিন আগে প্রধানমন্ত্রী শেহবাজ মধ্যস্থতাকারী হিসেবে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এ স্বাক্ষর করেন। এই স্মারকলিপিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্টে পেজেশকিয়ানেরও স্বাক্ষর রয়েছে।
বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি এবং বিশ্বব্যাপী তেলের দাম কমার সুফল অবিলম্বে জনগণের কাছে পৌঁছে দিচ্ছে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আলহামদুলিল্লাহ, আমরা তা পূরণ করতে চলেছি।’
তিনি বলেন, ‘জনগণের ভোগান্তি সম্পর্কে আমরা ভালোভাবে অবগত। এই কঠিন পরিস্থিতিতে আপনারা দৃষ্টান্তমূলক ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছেন। এই কঠিন সময়ে সরকারের পাশে থাকার জন্য আমরা জনগণের কাছে গভীরভাবে কৃতজ্ঞ।’
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



গাজায় প্রতিদিন গড়ে একটি শিশুকে হত্যা করছে ইসরাইল: জাতিসংঘ