ইয়েমেনের হুথিদের ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করেছে সৌদি আরবের সামরিক বাহিনী। দেশটির মক্কা ও রিয়াদ অঞ্চলে ড্রোন দুটি প্রতিহত করা হয় বলে জানিয়েছে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট।
বিজ্ঞাপন
সৌদি নেতৃত্বাধীন জোটের বরাতে এ তথ্য জানা গেছে।
সৌদি আরবের ওপর হুথিদের ধারাবাহিক হামলা দেশটির নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতেও প্রভাব ফেলছে। এসব হামলার কারণে বিমান চলাচল ও তেল সরবরাহে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
উল্লেখ্য, সৌদি আরব যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র এবং বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ। ফলে দেশটির ওপর হুথিদের হামলা আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রেও উদ্বেগ তৈরি করছে।
সূত্র: আল জাজিরা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


