ইসলামাবাদে আরাগচি

যুক্তরাষ্ট্রই আগ্রাসন-হুমকির পথ বেছে নিয়েছে, কূটনীতিতে অটল ইরান

যুক্তরাষ্ট্রই আগ্রাসন-হুমকির পথ বেছে নিয়েছে, কূটনীতিতে অটল ইরান
ছবি: সংগৃহীত।

পাকিস্তানের ইসলামাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দেওয়া বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সামরিক হামলার শিকার হওয়া সত্ত্বেও তেহরান কূটনৈতিক আলোচনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। খবর আলজাজিরা।

বিজ্ঞাপন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, আরাগচি বলেন, ‘গত দুই বছর ধরে আমরা কূটনীতির মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার প্রতিশ্রুতি মেনে চলেছি। কিন্তু ওয়াশিংটন আগ্রাসন, হুমকি, হত্যাকাণ্ড ও অর্থনৈতিক অবরোধের পথ বেছে নিয়েছে।’

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই ইরানের নীতি। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধ শুরু করার পর ইরান শুধু সেই দেশগুলোর সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, যেখান থেকে ইরানের ওপর আক্রমণ করা হয়েছিল।

আরাগচি বলেন, ‘এ অঞ্চলের কোনো দেশের ভূখণ্ড, আকাশসীমা কিংবা স্থাপনা অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ব্যবহার করা উচিত নয়।’

হরমুজ প্রণালীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সেখানে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, তার জন্য যুক্তরাষ্ট্রের বৈরী নীতি এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন দায়ী।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন