ধ্বংস্তুপের মাঝে গাজার নারী-পুরুষের ঈদের নামাজ আদায়

ধ্বংস্তুপের মাঝে গাজার নারী-পুরুষের ঈদের নামাজ আদায়

ধ্বংস্তুপের মাঝেই পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন গাজার নারী-পুরুষরা। চারপাশে বড় বড় ভবণের ধ্বংস্তুপ। ঈদের সকালে বাবার হাত ধরে ঈদের নামাজ আদায় করতে মসল্লায় উপস্তিত হন ছোট ছোট ছেলে-মেয়েরা।

বিজ্ঞাপন

এদিকে ঈদের দিনও গাজাবাসীর উপর হামলা চালিয়েছে ইসরাইল। ফিলিস্তিনি সাংবাদিক এবং গাজার সাবেক বাসিন্দা মনসুর শোমান আল জাজিরাকে জানান, ইসরায়েলি বোমাবর্ষণের মাঝেও অনেক ফিলিস্তিনি ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

তিনি আরও বলেন, ঈদের সকাল থেকেই ভাই-বোন, মা-বাবা, দাদা-দাদি, নানু-নাতি মসজিদে বা ফাঁকা ময়দানে একত্রিত হয়েছেন। শত বাধা উপেক্ষা করে তারা গাজার ঐতিহাসিক শক্তিশালী সামাজিক বন্ধন ও পারিবারিক কাঠামো টিকে রয়েছে।

গাজার ঈদ 1

শোমান বলেন, গাজায় মুদ্রার ঘাটতি ও ভয়াবহ পরিস্থিতির কারণে “দুর্ভাগ্যবশত, এই প্রজন্মের শিশুরা ঈদের সেই আনন্দ উপভোগ করতে পারবে না, যা তাদের বড় ভাই-বোনরা বছরের পর বছর ধরে উপভোগ করেছে।

এদিকে ঈদুল ফিতরের ঠিক আগের দিন গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলায় এক শিশুসহ ১৭ জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের পূর্বে আবাসান আল-কাবিরা শহরে একটি বাড়ি লক্ষ্য করে ইসরাইলি কামান হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন