বল প্রয়োগের হুমকি দেওয়া বন্ধে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

বল প্রয়োগের হুমকি দেওয়া বন্ধে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান

সবসময় বল প্রয়োগের হুমকি দেওয়া থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘যুক্তরাষ্ট্রের উচিত কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও বিচারিক অস্ত্র ব্যবহার বন্ধ করা। পাশাপাশি সবসময় বল প্রয়োগের হুমকি দেওয়া থেকে বিরত থাকা।’

তিনি আরো বলেন, ‘চীন কিউবার সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষার প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সমর্থন করে। পাশাপাশি বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করে।’

বিজ্ঞাপন

১৯৯৬ সালে কিউবা ও ফ্লোরিডার মাঝামাঝি আকাশসীমায় দুটি বেসামরিক বিমান ভূপাতিত করার ঘটনায় কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র। তবে কিউবা এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

সূত্র: বিএসএস

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন