ইসরাইলি সেনাবাহিনীকে গাজা দখলের অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন।
বিজ্ঞাপন
শনিবার আর্মি রেডিওর সামরিক সংবাদদাতা দোরন কাদোশ এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছেন, ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীকে গাজায় কার্যক্রম ‘সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে’ এবং শুধু ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নিতে নির্দেশ দেয়া হয়েছে।
তিনি লিখেছেন, এর বাস্তব অর্থ হলো-গাজা সিটি দখলের অভিযান আপাতত বন্ধ রাখা হয়েছে।
এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, যুদ্ধের অবসান ঘটাতে এবং ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরাইলের নীতি অনুযায়ী কাজ চালিয়ে যেতে প্রেসিডেন্ট ও তার দলের সঙ্গে পূর্ণ সহযোগিতায় কাজ করব। সূত্র: আল জাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

