ইসরাইলের বিমান হামলায় ইরানের কুদস ফোর্সের ‘প্যালেস্টানিয়ান কর্পস’ কমান্ডার সাঈদ ইজাদি নিহত হয়েছেন। শনিবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেন, কোম শহরে একটি আবাসিক ভবনে হামলায় ইজাদি নিহত হয়েছেন।
আলজাজিরা জানায়, কাৎজ অভিযোগ করেছেন যে, ২০২৩ সালের সাত অক্টোবর হামলার প্রস্তুতির জন্য হামাসকে অর্থায়ন ও অস্ত্র সরবরাহ করেন ইজাদি।
ইসরাইল কাৎজ আরও বলেন, ইজাদিকে হত্যা ইসরাইলের গোয়েন্দা ও বিমান বাহিনীর জন্য বড় অর্জন। হত্যার শিকার ও জিম্মি হওয়া ব্যক্তিদের জন্য এটি সুবিচার। তিনি আরো বলেন, ইসরাইলের লম্বা হাত তার সব শত্রুর কাছে পৌঁছাবে।
তবে ইসরাইলের এই দাবির বিষয়ে ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ বেশ কয়েকটি স্থানে হামলা চালানোর পর থেকে তেহরানও প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে।
ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত কমপক্ষে ২৫ জন নিহত এবং শত শত আহত হয়েছে।
এদিকে, ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ইসরাইলি হামলায় ইরানে ৬৩৯ জন নিহত এবং এক হাজার ৩০০ জনেরও বেশি আহত হয়েছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



