গাজায় ইসরাইলি অবরোধ জোরদার: অপুষ্টিতে ৬৬ শিশুর মৃত্যু

গাজায় ইসরাইলি অবরোধ জোরদার: অপুষ্টিতে ৬৬ শিশুর মৃত্যু

গাজায় ইসরাইলি বর্বর আগ্রাসনের মাত্রা আরো বাড়ানোর পর থেকে অন্তত ৬৬ শিশু অপুষ্টিতে মারা গেছে। শনিবার গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় থেকে এক বিবৃতিতে এতথ্য জানানো হয়। বিবৃতিতে গাজায় ত্রাণ সরবরাহে বাধা দেওয়ায় ইসরাইলের নিন্দা জানানো হয়েছে। খবর আল জাজিরার।

গাজার গণমাধ্যম কার্যালয়, ইসরাইলের অবরোধকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে বর্ণনা করেছে। তাদের অভিযোগ, গাজার বেসামরিক লোকদের নির্মূল করতে তাদের না খাইয়ে মেরে ফেলতে চায় ইসরাইল। তাদের ভাষায়, ‘ইসরাইল গাজার বাসিন্দাদের নির্মূল করতে ইচ্ছাকৃতভাবে অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।’

বিজ্ঞাপন

গাজায় ইসরাইলের হামলার কারণে উপত্যকার শিশুরা যে, ক্ষুধা, অপুষ্টি, রোগ ও অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছে, সে বিষয়ে আন্তর্জাতিক মহল নিশ্চিুপ থাকায়, নিন্দা জানায় গাজা কর্তৃপক্ষ।

malnutri

এতে আরো বলা হয়েছে যে, এই বিপর্যয়ের জন্য ইসরাইল এবং তার মিত্রদের, যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি এরা দায়ী। এ বিষয়ে জাতিসংঘকে হস্তক্ষেপ করতে এবং অবিলম্বে গাজায় প্রবেশ পথ খুলে দেওয়ার আহ্বান জানানো হয়।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা (ইউনিসেফ) সতর্ক করে দেওয়ার কয়েকদিন পর এই বিবৃতি প্রকাশ করা হলো। ইউনিসেফ এরআগে সতর্ক করে দেয় যে, গাজা উপত্যকায় অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা ‘উদ্বেগজনক হারে’ বৃদ্ধি পাচ্ছে। এতে বলা হয়েছে, শুধুমাত্র মে মাসেই ৬ মাস থেকে ৫ বছর বয়সী কমপক্ষে পাঁচ হাজার ১১৯ জন শিশুকে তীব্র অপুষ্টির জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন