আল জাজিরার প্রতিবেদন

ইরান যুদ্ধে ‘উত্তেজনা বৃদ্ধির ফাঁদে’ আটকে ট্রাম্প

ইরান যুদ্ধে ‘উত্তেজনা বৃদ্ধির ফাঁদে’ আটকে ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে এমন এক ‘উত্তেজনা বৃদ্ধির ফাঁদে’ আটকে পড়েছেন, যেখান থেকে বের হওয়ার পথ অত্যন্ত সীমিত। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অব শিকাগোর অধ্যাপক রবার্ট পেপ।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিমান ও নৌ হামলা কৌশলগতভাবে কিছু তাৎক্ষণিক সাফল্য অর্জন করলেও তা দেশের দীর্ঘমেয়াদি কোনো লক্ষ্য পূরণ করতে পারেনি। তার দাবি, এই সংঘাতের পর ইরান আগের তুলনায় আরো শক্তিশালী অবস্থানে উঠে এসেছে।

বিজ্ঞাপন

পেপের মতে, ট্রাম্পের সামনে এখন দুটি পথ খোলা রয়েছে—হয় ইরানের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব মেনে নেওয়া, নয়তো সংঘাতকে আরো তীব্র করা। এর বাইরে তৃতীয় কোনো বিকল্প নেই বলেন মনে করেন তিনি।

পেপ সতর্ক করে বলেন, কেবল বিমান ও নৌ শক্তির ওপর নির্ভর করার সীমাবদ্ধতা ইতোমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে। ফলে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যেখানে ট্রাম্প স্থল অভিযানের দিকে যেতে বাধ্য হতে পারেন। পেপের ধারণা, আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে প্রতীকী কোনো সামরিক বিজয় অর্জনের প্রচেষ্টা চালাতে পারেন ট্রাম্প।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন