আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সরকারবিরোধী বিক্ষোভের বিরুদ্ধে সতর্ক করলেন ইরানের পুলিশপ্রধান

আমার দেশ অনলাইন

সরকারবিরোধী বিক্ষোভের বিরুদ্ধে সতর্ক করলেন ইরানের পুলিশপ্রধান

ইরানিদের সরকারবিরোধী বিক্ষোভের বিরুদ্ধে সতর্ক করেছেন দেশটির পুলিশপ্রধান আহমদ-রেজা রাদান। তিনি বলেন, যারা শত্রুদের নির্দেশে সরকারের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ করতে পারে- তাদের শত্রু হিসেবে গণ্য করা হবে। যদি কেউ শত্রুর নির্দেশে এ কাজ করে আমরা তা প্রতিরোধ করবো এবং শত্রুদের সাথে যেভাবে আচরণ করি- তাদের সাথে যেভাবে আচরণ করবো।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আহমদ-রেজা রাদান আরও জানান, আমাদের সমস্ত বাহিনী বিপ্লব রক্ষার জন্য প্রস্তুত, ট্রিগারে আঙুল রেখেছে।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার রাতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে লেখেন, ইরানের জনগণ, আমরা স্বাধীনতার জন্য একটি ঐতিহাসিক যুদ্ধ চালাচ্ছি। আয়াতুল্লাহর শাসন ব্যবস্থাকে উৎখাত করে স্বাধীনতা অর্জন করা তোমাদের জন্য এই এক একমাত্র সুযোগ। এর পরিপ্রেক্ষিতে ইরানি পুলিশপ্রধান দেশটির জনগণকে সরকারবিরোধী বিক্ষোভের বিরুদ্ধে সতর্ক করেন।

গত ৮ মার্চ ইরানিদের ‘স্বাধীনতা অর্জনের’ আহ্বান জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ ছাড়াও গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর নিজের প্রথম ভিডিও বার্তায় তেহরানে শাসনব্যবস্থা পরিবর্তনের ডাক দিয়েছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী। সেসময়ও তিনি ইরানের সাধারণ মানুষের প্রতি ‘স্বৈরাচারের জোয়াল’ ঝেড়ে ফেলে একটি স্বাধীন ও শান্তিপূর্ণ ইরান গড়ার আহ্বান জানান।

গত ডিসেম্বরের শেষের দিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভের এক ঢেউ উঠে, যেসময় ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে মারাত্মক দমন-পীড়নের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার কর্মী সংবাদ সংস্থা (হ্রানা)-এর তথ্যমতে, ইরানে সরকারবিরোধী সেই বিক্ষোভের সময় কমপক্ষে সাত হাজার লোক নিহত হন।-সূত্র বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন