মার্কিন সাংবাদিক

ইরান ইস্যুতে ফুরিয়ে আসছে ট্রাম্পের ধৈর্য

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরান ইস্যুতে ফুরিয়ে আসছে ট্রাম্পের ধৈর্য
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক সাংবাদিক অ্যালেক্স মারকোয়ার্ড সতর্ক করে বলেছেন, ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধৈর্য ফুরিয়ে আসছে। এটি দেশটিতে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে।

মারকোয়ার্ড আলজাজিরাকে বলেন, তিনি বিশ্বাস করেন পারস্য উপসাগরীয় অঞ্চলের ঘনিষ্ঠ মিত্রদের অনুরোধের কারণে ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা স্থগিত রেখেছিলেন, তবে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা কাছাকাছি বলে মনে হচ্ছে না।

বিজ্ঞাপন

একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানকে দেওয়া ট্রাম্পের দুই থেকে তিন দিনের সময়সীমা প্রসঙ্গে তিনি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা তার এই সময়সীমার ওপর খুব বেশি আস্থা রাখতে পারি না।’

তবু মারকোয়ার্ড বলেন, ‘ওয়াশিংটনে আমি যেসব সূত্রের সঙ্গে কথা বলেছি, তাদের মধ্যে ট্রাম্পের ধৈর্য ফুরিয়ে আসার স্পষ্ট ধারণা রয়েছে।’

তিনি আরো বলেন, ‘বেশ কয়েক সপ্তাহ ধরে আমাদের এখানে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং পক্ষগুলো মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান, উপসাগরীয় মিত্র ও তুরস্কের মাধ্যমে দূর থেকে একে অপরের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু (আলোচনায়) আসলে কোনো অগ্রগতি হয়নি।’

‘তাই এই অচলাবস্থা যদি বজায় থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের আবারও সামরিক হামলা শুরু করার একটি বাস্তব সম্ভাবনা রয়ে গেছে। আর এবার তারা কেবল সামরিক লক্ষ্যবস্তুর মধ্যেই সীমাবদ্ধ না থেকে বিদ্যুৎ গ্রিড ও সেতুর মতো বেসামরিক লক্ষ্যবস্তুগুলোর ওপরও হামলা চালাতে পারে বলে জানান মারকোয়ার্ড।

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন