ইসরাইল-ইরানের মধ্যে টেকসই শান্তি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাথে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় বৃহস্পতিবার দু’জনের মধ্যে টেলিফোনে আলাপ হয় বলে জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও জোর দিয়ে বলেন, ‘ইরান কখনই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও জোর দিয়ে বলেন, ‘ইরান কখনই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না।’
দুই নেতা ইসরাইল ও ইরানের মধ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য একসাথে কাজ করার গুরুত্ব সম্পর্কে একমত হন।
এসময় ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করায় যুক্তরাষ্ট্রের প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাশাপাশি এজন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দেন তিনি।
টেলিফোন আলাপে বাণিজ্য ও অর্থনৈতিক দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দিয়ে পাকিস্তান-মার্কিন সম্পর্ক জোরদার করার জন্য ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে সম্মত হন তারা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই অঞ্চলজুড়ে শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা পালনের জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও পাকিস্তানের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন এবং দীর্ঘমেয়াদী আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ প্রকাশ করেছেন।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



