ইসরাইলের বিরুদ্ধে ‘তাৎক্ষণিক ও কার্যকর’ পদক্ষেপের আহ্বান ইরানের

ইসরাইলের বিরুদ্ধে ‘তাৎক্ষণিক ও কার্যকর’ পদক্ষেপের আহ্বান ইরানের
ফিলিস্তিনের গাজা উপত্যকা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য ইসরাইলকে জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ‘তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইরান এ বিবৃতি দেয়। ২০২৪ সালের ৩১ জুলাই তেহরানে তার অতিথিশালায় পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে তিনি নিহত হন।

গাজায় ইসরাইলের সামরিক অভিযানের এক বছরেরও কম সময়ের মধ্যে হানিয়া ইসরায়েলের সঙ্গে চলমান আলোচনা প্রক্রিয়ায় হামাসের নেতৃত্ব দিচ্ছিলেন।

এদিকে, সম্প্রতি যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে একটি নিরস্ত্রীকরণ পরিকল্পনার ঘোষণা দেওয়ার পরও গাজায় ইসরাইলের হামলার তীব্রতা আরও বেড়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন