হিজবুল্লাহর সঙ্গে কথিত যোগসূত্রের অভিযোগে ২১ ব্যক্তি ও গোষ্ঠীকে ‘সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে ১৬ জন লেবানিজ নাগরিক এবং পাঁচটি লেবানন-ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সির (ডব্লিউএএম) তথ্যমতে, জাতীয় আইন অনুযায়ী তালিকাভুক্ত ব্যক্তিদের সঙ্গে যুক্ত ব্যক্তি ও সংস্থাগুলোকে শনাক্ত করতে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্তদের সব সম্পদ ২৪ ঘণ্টার মধ্যে জব্দ করতে হবে।
ডব্লিউএএম বলেছে, এই সিদ্ধান্ত সন্ত্রাসবাদ, চরমপন্থা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থায়ন মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাতের অঙ্গীকারকে প্রতিফলিত করে। সংস্থাটি এই পদক্ষেপকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা জোরদার করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে বর্ণনা করেছে।
সংযুক্ত আরব আমিরাত, উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সঙ্গে মিলে ২০১৬ সালের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে হিজবুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



হরমুজ প্রণালি খুলতে পাকিস্তানকে মধ্যস্থতা জোরদারের আহ্বান চীনের