আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কাতারে ‘উচ্চ’ সতর্কতা জারি

আমার দেশ অনলাইন

কাতারে ‘উচ্চ’ সতর্কতা জারি
ছবি: সংগৃহীত।

কাতার কর্তৃপক্ষ বাসিন্দাদের জন্য একটি “উচ্চ” জরুরি সতর্কতা পাঠিয়েছে। দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনার পর এটি করা হয়েছে। খবর আল-জাজিরার।

বুধবার কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দোহায় অবস্থানরত সংবাদ সংস্থা এএফপির একজন প্রতিবেদক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে কাতার সরকার জানিয়েছিল, মার্কিন দূতাবাস দোহার আশপাশের বাসিন্দাদের ‘সতর্কতামূলক ব্যবস্থার’ অংশ হিসেবে অন্যত্র সরিয়ে নেওয়া হবে।

বিজ্ঞাপন

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন স্থাপনা নিশানা করেছে। চলতি সপ্তাহে সৌদি আরব ও কুয়েতের মার্কিন দূতাবাস হামলার শিকার হয়েছে। এছাড়া দুবাইয়ের মার্কিন কনস্যুলেটেও হামলার ঘটনা ঘটেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...