যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বাহিনীর হামলার দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজারে। বড় ধরনের দরপতনের কারণে দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে সাময়িকভাবে লেনদেন বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
বুধবার কসপি সূচক ৮ শতাংশের বেশি পড়ে গেলে স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রায় ২০ মিনিটের জন্য লেনদেন স্থগিত করা হয়। পরে লেনদেন আবার চালু হলেও সূচকটি ১০ শতাংশের বেশি নিচে নেমে যায়।
এই সাময়িক বিরতিকে ‘সার্কিট ব্রেকার’ বলা হয়। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, শেয়ারবাজারে অস্বাভাবিক অস্থিরতা দেখা দিলে বড় ধরনের পতন ঠেকাতে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়।
২০২৪ সালের আগস্টের পর এই প্রথম দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে সার্কিট ব্রেকার চালু হলো।
বাজার আরো ১৫ শতাংশ পর্যন্ত পড়ে গেলে আবারও সার্কিট ব্রেকার কার্যকর হতে পারে বলে জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যের তেল আমদানির ওপর দক্ষিণ কোরিয়ার বড় নির্ভরতা রয়েছে। একই সঙ্গে রপ্তানিনির্ভর অর্থনীতি হওয়ায় ভূরাজনৈতিক উত্তেজনা বা সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ ও বাণিজ্য ঝুঁকির মুখে পড়লে দেশটির বাজার দ্রুত প্রভাবিত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

