কুয়েতে ইরানের হামলায় পুড়ল যুক্তরাষ্ট্রের সরবরাহ কেন্দ্র

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

কুয়েতে ইরানের হামলায় পুড়ল যুক্তরাষ্ট্রের সরবরাহ কেন্দ্র

কুয়েতের মিনা আবদুল্লাহতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। পশ্চিম এশিয়ার জন্য মার্কিন সামরিক বাহিনীর প্রধান সরবরাহ ও সহায়তা কেন্দ্রকে লক্ষ্যবস্তু করে এ হামলা চালানো হয়। হামলায় রসদ ও সরবরাহ কেন্দ্রটিতে আগুন লেগে যায় বলে দাবি করেছে আইআরজিসি।

এক বিবৃতিতে বিপ্লবী গার্ড জানায়, তাদের ‘নাসর-২’ অভিযানের চতুর্থ ধাপে ‘কেজেএল’ স্থাপনাটি তাদের হামলায় আগুন লেগে ধ্বংস হয়ে গেছে।

বিজ্ঞাপন

বিপ্লবী বাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতে মার্কিন বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোর উপকূলীয় ঘাঁটি ও অন্যান্য স্থানে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালিয়েছে।

এদিকে, মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের ওপর একাধিক হামলা চালিয়েছে। এর জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। এছাড়া ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আবারও কার্যকর করেছে মার্কিন বাহিনী। দুই দেশের এই পাল্টাপাল্টি পদক্ষেপে সাময়িক শান্তি চুক্তি কার্যত ভেস্তে গেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন