ভারতের উপর দুই দফায় মোট ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি।
বৃহস্পতিবার দিল্লিতে এমএস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে ভাষণে নরেন্দ্র মোদি বলেন, কৃষকদের স্বার্থের সঙ্গে আপস করবে না ভারত।
তিনি আরো বলেন, কৃষকদের স্বার্থ আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়ে থাকে। ভারত কখনো কৃষক, গো-পালক, মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপস করবে না।
এরপরেই ইঙ্গিতপূর্ণভাবে মোদি বলছেন, আমি জানি ব্যক্তিগতভাবে এর জন্য আমাকে চড়া মূল্য চোকাতে হবে। কিন্তু আমি তার জন্য প্রস্তুত আছি। কৃষক, পশুপালক, মৎস্যজীবীদের স্বার্থরক্ষায় ভারত প্রস্তুত।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তির ক্ষেত্রে অন্তরায় মূলত কৃষি এবং দুগ্ধজাত দ্রব্য নিয়ে দুই দেশের একমত হতে না পারা। বাণিজ্যচুক্তি নিয়ে দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চললেও ইতোমধ্যে ভারতের উপর দু’দফায় মোট ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন ট্রাম্প।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

