গাজায় অপুষ্টিতে ভুগছে ১৭ হাজার শিশু

গাজায় অপুষ্টিতে ভুগছে ১৭ হাজার শিশু

গাজার চিকিৎসা ত্রাণ বিভাগের পরিচালক আল জাজিরার আরবি বিভাগকে জানিয়েছেন, উপত্যকায় শিশুদের অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে। উপত্যকাটিতে কমপক্ষে ১৭ হাজার শিশু পুষ্টিহীনতায় ভুগছে।

শুক্রবার আলজাজিরার প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

তিনি বলেন, যদি জরুরি হস্তক্ষেপ না হয়, তাহলে অপুষ্টির কারণে বহু শিশু মারা যেতে পারে বলে আমরা আশঙ্কা করছি।

চিকিৎসা ব্যবস্থায় সীমাবদ্ধতা নিয়ে তিনি বলেন, কর্মী, চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় ওষুধের অভাবে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। শিশুদের জন্য দুধ ও ওষুধ পাঠানোর ব্যাপারে চাপ প্রয়োগ করা বর্তমানে জরুরি হয়ে পড়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইল হামলায় গাজায় এখন পর্যন্ত অন্তত ১৭ হাজারের বেশি শিশু মারা গেছে বলে জানিয়েছে গাজা সরকারি দপ্তর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন