আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর চেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর চেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

আল-আকসা মসজিদ থেকে নিরাপত্তার অজুহাতে ঐতিহাসিক নিদর্শন অপসারণের চেষ্টা করছে ইসরাইল। এই প্রচেষ্টার বিরুদ্ধে ইসরাইলকে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

ঐতিহাসিক স্থানটি রক্ষা করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সশস্ত্র এই সংগঠন।

বিজ্ঞাপন

হামাস বলছে, ঐতিহাসিক নিদর্শনগুলোকে লক্ষ্যবস্তু করছে ইসরাইল, যার মধ্যে সবশেষ হলো মসজিদ চত্বরের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত মুসার গম্বুজ। এই পদক্ষেপের ফলে উত্তেজনা আরো বাড়বে বলে সতর্ক করে দিয়েছে হামাস।

তারা আরো জানিয়েছে, ইসরাইলি সরকারের চাপিয়ে দেওয়া এই ‘ইহুদীকরণ’ প্রচেষ্টা ফিলিস্তিনিরা মেনে নেবে না।

আরব ও মুসলিম দেশগুলোকে আল-আকসার বিরুদ্ধে এই লঙ্ঘন বন্ধ করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...