ওমানে একটি ড্রোন বিধ্বস্ত হয়ে দুজন নিহত হয়েছেন। শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যম ওমান নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সোহার রাজ্যের আল-আওয়াহি শিল্প এলাকায় ড্রোনটি বিধ্বস্ত হয়। এতে দুই বিদেশি নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
সোহারের একটি খোলা জায়গায় দ্বিতীয় আরেকটি ড্রোনও বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন
সংস্থাটি জানিয়েছে, ওমানের কর্তৃপক্ষ দুটি ঘটনার তদন্ত করছে।
সূত্র: বিবিসি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

