ইসরাইলের পার্লামেন্টে ভাষণ দেবেন ট্রাম্প

ইসরাইলের পার্লামেন্টে ভাষণ দেবেন ট্রাম্প

জিম্মি মুক্তির দিনেই ইসরাইলে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সকালে তেলআবিবে বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তার স্ত্রী ও দেশটির শীর্ষ কর্মকর্তারা। খবর টাইমস অব ইসরাইলের।

ট্রাম্প এরইমধ্যে নেসেটে পৌঁছেছেন। স্পিকার আমির ওহানা তাকে স্বাগত জানান। ১৯৪৯ সালে নেসেট তৈরির পর থেকে তিনি চতুর্থ মার্কিন প্রেসিডেন্ট যিনি এখানে ভাষণ দিচ্ছেন।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলে চার ঘণ্টা অবস্থান করবেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল। তিনি হামাসের বন্দিদশা থেকে মুক্ত ইসরাইলি জিম্মি ও তাদের পরিবারের সাথে দেখা করবেন বলে কথা রয়েছে।

দুপুর ১টার দিকে মিশরের উদ্দেশে ইসরাইল ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে। সেখানে গাজা যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। সম্মেলনের সভাপতিত্ব করবেন ট্রাম্প।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন