ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে সৌদি যাচ্ছেন এরদোয়ান

ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে সৌদি যাচ্ছেন এরদোয়ান
ছবি: সংগৃহীত

সৌদি আরব সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। আঞ্চলিক তিন শক্তির মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার ধারাবাহিকতায় এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগবিষয়ক প্রধান বুরহানেত্তিন দুরান বৃহস্পতিবার জানান, একদিনের কর্মসূচিভিত্তিক এ সফরে এরদোয়ান সৌদি যুবরাজ ও পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার তিন দিনের সরকারি সফরে সৌদি আরবে পৌঁছান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তার সঙ্গে রয়েছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। সফরে আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

যদিও আঙ্কারা বৈঠকের আনুষ্ঠানিক এজেন্ডা প্রকাশ করেনি, তবে ধারণা করা হচ্ছে, আঞ্চলিক নিরাপত্তা, সামুদ্রিক হুমকি, ইরান যুদ্ধ এবং প্রতিরক্ষা সহযোগিতা হবে আলোচনার মূল বিষয়।

সূত্র: আল মনিটর

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন