ইরানের প্রতিরোধ, সংহতি ও ঐক্য দেখে বিস্মিত বিশ্ব

ইরানের প্রতিরোধ, সংহতি ও ঐক্য দেখে বিস্মিত বিশ্ব
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইরানের প্রতিরোধ, সংহতি ও ঐক্যে বিশ্ব বিস্মিত হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের আগে ওয়াশিংটন ধারণা করেছিল, ইরান ভেঙে পড়বে এবং ভেনেজুয়েলার মতো পরিস্থিতির মুখে পড়বে। তবে সেই ধারণা বাস্তবে পরিণত হয়নি।

বিজ্ঞাপন

টেলিভিশনে দেওয়া এক ভাষণে পেজেশকিয়ান বলেন, ‘শত্রুরা হিসাব করেছিল, ইরান পতনের পর ভেনেজুয়েলার মতো হয়ে যাবে।’

তবে বাস্তবে তা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু তা-ই নয়, ইরান এমন একটি শক্তিতে পরিণত হয়েছে, যার প্রতিরোধ, সংহতি ও ঐক্য বিশ্বকে বিস্মিত করেছে।’

পেজেশকিয়ান বলেন, ইরানের শত্রুরা দেশের বিভিন্ন সমস্যা কাজে লাগিয়ে সমাজে বিভাজন ও বিরোধ তৈরি করতে চায়। তাদের লক্ষ্য ইরানের জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করা।

তিনি বলেন, ‘সমস্যার মাধ্যমে শত্রুরা সমাজে বিভাজন ও ফাটল তৈরি করতে চায়।’

ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, বিভাজন, বিরোধ ও সংঘাত এড়িয়ে চলতে তার সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। ব্যক্তিগত অহমিকা থেকেও দূরে থাকার আহ্বান জানান তিনি।

পেজেশকিয়ান বলেন, ‘আমরা সর্বশক্তি দিয়ে বিভাজন, ফাটল, সংঘাত ও অহমিকা এড়িয়ে চলার চেষ্টা করব।’

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন