জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ইরানের সঙ্গে চুক্তি করতে এখনো আশাবাদী ট্রাম্প

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানের সঙ্গে চুক্তি করতে এখনো আশাবাদী ট্রাম্প
জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ

ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি চূড়ান্ত করার প্রচেষ্টা এখনো অব্যাহত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কঠিন আলোচনা চললেও আজই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ।

বিজ্ঞাপন

রোববার এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ওয়াল্টজ বলেন, ইরানের সঙ্গে আলোচনা জটিল হলেও ট্রাম্প প্রশাসন এখনো একটি চুক্তি সম্পন্ন করার বিষয়ে আত্মবিশ্বাসী।

তিনি দাবি করেন, ইরানি আলোচকদের অনেক সময় দেশটির সর্বোচ্চ নেতার কাছ থেকে স্পষ্ট নির্দেশনা পেতে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এছাড়া ইরানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়ও সব পক্ষ একই অবস্থানে নেই বলে মন্তব্য করেন ওয়াল্টজ। তবে এসব দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

ওয়াল্টজের মতে, আলোচনায় বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের আলোচক দল বিশ্বাস করে যে সমঝোতার পথ এখনো খোলা রয়েছে এবং একটি চুক্তি সম্ভব।

উল্লেখ্য, গত বছরের মে মাসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে অপসারিত হন মাইক ওয়াল্টজ। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্পের অগোচরে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তিনি গোপনে সমন্বয় করেছিলেন। ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ওভাল অফিসে অনুষ্ঠিত এক বৈঠকের আগেই এ ধরনের যোগাযোগের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...