বৈরুতে ইসরাইলের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

বৈরুতে ইসরাইলের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈরুতে সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এ ধরনের হামলা হওয়া উচিত ছিল না। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, যে হামলার জবাবে ইসরাইল পাল্টা পদক্ষেপ নিয়েছে, সেটি ছিল খুবই ছোট ও গুরুত্বহীন। ওই ঘটনায় কেউ নিহত, আহত বা ক্ষতিগ্রস্ত হয়নি এবং এটি চলমান গুরুত্বপূর্ণ শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা উচিত নয়।

তিনি আরও বলেন, একটি সমঝোতা চুক্তি চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি অবস্থায় রয়েছে, যা শুধু লেবানন নয়, পুরো অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

ট্রাম্প বলেন, লেবাননের কোথাও ইসরাইলের আর কোনো হামলা হওয়া উচিত নয়। একইভাবে হিজবুল্লাহসহ অন্য কোনো পক্ষেরও ইসরাইলের বিরুদ্ধে নতুন কোনো হামলা চালানো উচিত নয়।

আঞ্চলিক উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা যেন এই সুযোগ নষ্ট না করি।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন